ঢাকার নবাবগঞ্জে অসহায় দুস্থ শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার টিকরপুর বাস স্ট্যান্ডে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর যুবদলের পক্ষ থেকে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম ইমরান হোসেন, নবাবগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ শাকিল, সদস্য সচিব কায়েস আহমেদ সালাম, যুগ্ন আহবায়ক সয়ন খান, মোঃ সাগর হোসেন, মো. মিঠু, জাহাঙ্গীর আলম, মোঃ আসাদ, মোঃ মাসুদ, ঢাকা জেলা যুবদল নেতা মাসুদ দেওয়ান ঝিলু, নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাগির হোসেন লাবু, চুড়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল সুজন সহ আরও অনেকে।
Leave a Reply