দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে অনুষ্ঠিত জয়পাড়া প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে দোহারের ঐতিহ্যবাহী লটাখোলা চাঁদতারা ক্লাব। শনিবার বিকেলে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জয়পাড়া ইউনাইটেড ক্লাব আয়োজিত প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বিলাসপুরের রাধানগর ফুটবল ক্লাব ও লটাখোলা চাঁদতারা ক্লাব। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকারে। এতে ৪-২ গোলে রাধানগর ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লটাখোলা চাঁদ তারা ক্লাব।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরষ্কার তুলে দেন খেলায় আগত অতিথিরা।
Leave a Reply