শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে ও তার রুহের মাগফিরাত কামনায় ঢাকার দোহারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) উপজেলার লটাখোলা নতুন বাজার এলাকায় অবস্থিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোহার নবাবগঞ্জ ঢাকা-১ আসনের জাতীয় নাগরিক পার্টি এনসিপির এমপি প্রার্থী মো. রাসেল মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দোহার নবাবগঞ্জ ঢাকা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের ঢাকা-১ আসনের প্রার্থী নুরুল ইসলাম, জামায়াতের ঢাকা জেলার সহকারী সেক্রেটারি এবি এম কামাল হোসাইন,
দোহার উপজেলা জামায়াতের আমির ডা. দেওয়ান শহিদুল ইসলাম, দোহার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহব্বায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব শহিদুল ইসলাম, আহব্বায়ক রনি দেওয়ান, দোহার উপজেলা এনসিপির যুগ্ম আহব্বায়ক আদর ইসলাম আকাশ সহ আরও অনেকে।
Leave a Reply