সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকার দোহারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা জেলা মহিলা দলের আয়োজনে উপজেলার সুতারপাড়া এলাকায় মালেক হুজুরের মহিলা মাদ্রাসায় এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি ও দোহার উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীমা রাহিম শিলা।
আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার, নবাবগঞ্জ উপজেলা মহিলা দল নেত্রী মুন্নী আক্তার, স্বর্ণা আক্তার, ঈশিতা আক্তার, শিলা, মিতু, ফারজানা, সাবিনা, উর্মি, মিতু, কাজল সহ দোহার উপজেলা মহিলা দলের নেতাকর্মীগণ।
Leave a Reply