1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জে গৃহবধূকে মেসেজ: তরুণকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শ্রীনগরে মা-ইলিশ ও জাটকা শিকারের অপরাধে ৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু, বাবা আহত জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ নবাবগঞ্জে দুস্থদের হাতে সেলাই মেশিন ও অনুদান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দামকে ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯ নবাবগঞ্জে সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ চলবে ১৯ জেলার বাস, কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন, ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিভিন্ন দেশে ১৪ বাংলাদেশি নিহত রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২ ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব নবাবগঞ্জে পদ্মা রানী নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার বান্দার রাত জেগে ইবাদত আল্লাহর সবচেয়ে পছন্দনীয় ক্রিশ্চিয়ানো রোনালদোতে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগাল

মেক্সিকোতে যাবে বাংলাদেশে তৈরি ‘হোন্ডা’

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৭৯ Time View

তানজিম ইসলামঃ দেশে তৈরি হোন্ডা মোটরসাইকেল উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে রপ্তানির ঘোষণা দিয়েছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল)। বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (বিএসইসি) এবং জাপানের হোন্ডা মোটর কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে মেক্সিকোতে মোটরসাইকেল রপ্তানি শুরুর মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রমের পরিধি সম্প্রসারণ করবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির বৈশ্বিক যাত্রায় আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জিত হবে।বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নতুন মডেলের মোটরসাইকেল ‘হোন্ডা এনএক্স২০০’ মেক্সিকোতে রপ্তানির ঘোষণা দিয়েছে। গত বৃহস্পতিবার মুন্সিগঞ্জের আবদুল মোনেম ইকোনমিক জোনে অবস্থিত হোন্ডা মোটরসাইকেল কারখানায় আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) মো. শাকিরুল ইসলাম খান, মুন্সিগঞ্জের গজারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া, বিএইচএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া ও প্রধান বিপণন কর্মকর্তা শাহ মুহাম্মদ আশেকুর রহমান উপস্থিত ছিলেন।বাংলাদেশ সরকার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ডিউটি এক্সেম্পশন অ্যান্ড ড্রব্যাক অফিস (ডিইডিও), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), শুল্ক কর্তৃপক্ষ, ব্যাংকিং অংশীদার, সরবরাহকারী, ডিলার এবং আন্তর্জাতিক বাজারে উচ্চমানের মোটরসাইকেলের নির্ভরযোগ্য উৎস হিসেবে বাংলাদেশকে উন্নীত করতে সহায়তা প্রদানকারী সব অংশীজনের প্রতি বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT