কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে পৃথক স্থান থেকে ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। অল্প সময়ের মধ্যে একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামিলুল হক বলেন, আলোচিত সব কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য ইতোমধ্যে উদ্ঘাটন করা হয়েছে।খোলামোড়ার মমতাজ হত্যা, কালিন্দীর তানজিলা হত্যা এবং অটোরিকশাচালক লিয়াকত আলী হত্যার রহস্য উদ্ঘাটন করে সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। হাসিনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার পরিবার জানিয়েছে। তিনি আরো বলেন, অপরাধপ্রবণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নজরদারি ও টহলও বাড়ানো হয়েছে। কোনো অপরাধীই অপরাধ করে পার পাবে না।
Leave a Reply