1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
Title :
প্যারিসে বাংলাদেশিদের দোকানে ব্যাপক লুটপাট মুন্সীগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কুয়েত প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার সপ্তমী তিথির দ্বিতীয় দিন আজ মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা শতকরা ২৯ জন উচ্চশিক্ষিত তরুণ বেকার আজ ও কাল মহাসপ্তমী ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার দোহারে সাবেক স্বামীর শশুর বাড়িতে ভাংচুরের অভিযোগ এক নারীর বিরুদ্ধে কেরানীগঞ্জে একশত পিচ ইয়াবা সহ গ্রেফতার এক নবাবগঞ্জে গৃহবধূকে মেসেজ: তরুণকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শ্রীনগরে মা-ইলিশ ও জাটকা শিকারের অপরাধে ৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু, বাবা আহত জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ নবাবগঞ্জে দুস্থদের হাতে সেলাই মেশিন ও অনুদান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত

নওগাঁয় ডাবের দোকানে অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১০২ Time View

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শহরের বিভিন্ন বাজারের ডাবের দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে এই অভিযান চালানো হয়। এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে ডাবের মূল্য তালিকা প্রদর্শন ও ভাউচার সংরক্ষণ না করায় তিন ডাব ব্যবসায়ীকে ২হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিআরটিসি বাস কাউন্টারে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করায় তাদেরকে ২ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, দুপুরে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা, সোনার পট্টি, মুক্তির মোড় ও বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ডাব ব্যবসায়ীদের কাছে কত টাকা করে ডাব কিনেছেন সেই ভাউচার কেউ দেখাতে পারেনি। এছাড়াও কত টাকা করে ডাব বিক্রি করা হচ্ছে সেই মূল্য তালিকাও প্রদর্শন করা হয়নি।

পরবর্তীতে ইসলাম ডাব আড়ত ও ঈমাম ডাব আড়তে ৫০০টাকা করে জরিমানা এবং সাজু ডাব আড়তকে ১হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যান্য ডাব ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। এছাড়াও বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে বিআরটিসি বাস কাউন্টারে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT