1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Title :
বিলাসপুরের হাজারবিঘায় হামলায় আহত দুই কেরানীগঞ্জে অবৈধ শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৮ দিন পরেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী সামিয়ার পেছাল হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ৫ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ যুক্তরাজ্যে প্রেমের সন্ধানে এবার পাড়ি দিতে পারেন ফিনল্যান্ডে দেশে ৪ মাসে রেমিট্যান্স এলো ১ হাজার ১৬৯ কোটি ডলার সংবাদ সম্মেলন করে দল ছাড়লেন বিএনপি নেতা ৭ নভেম্বর শুরু বিমানের দাম্মামগামী ফ্লাইট বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম দোহারে সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান কেরানীগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় দুজন গ্রেপ্তার মানিকগঞ্জে চার হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, চাকরি গেল এএসপির আজ বিশ্বজুড়ে হ্যালোইন উৎসব কেরানীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১ কেরানীগঞ্জে ডিবির অভিযানে গ্রেপ্তার ২ স্ত্রী উধাও, প্রবাসী স্বামীর সৌদিতে দুধ দিয়ে গোসল নবাবগঞ্জে বেপরোয়া বালুবাহী ট্রাক চাপায় শিশুর মৃত্যু দোহারে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামী পলাতক

প্রেমের সন্ধানে এবার পাড়ি দিতে পারেন ফিনল্যান্ডে

  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৫০ Time View
ফিনল্যান্ড

প্রেমের সন্ধানে এবার পাড়ি দিতে পারেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে। তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন অবিবাহিত নারী-পুরুষকে নিয়ে ব্যতিক্রমী এক আয়োজন করতে যাচ্ছে দেশটির পর্যটন বোর্ড। উদ্দেশ্য শুধু মনোরম পরিবেশে ঘুরে বেড়ানো নয়, ফিনল্যান্ডের খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া, এমনকি খুঁজে পাওয়া মনের মানুষটিকেও।

‘ফিনিশ ডিনার ডেট’ নামের এই বিশেষ আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১৬ জন সিঙ্গেলকে আমন্ত্রণ জানাচ্ছে দেশটির পর্যটন সংস্থা ‘ভিজিট ফিনল্যান্ড’। ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ আয়োজন। অংশগ্রহণকারীরা ফিনল্যান্ডের খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি স্থানীয় সিঙ্গেলদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। এমনকি এই পরিচয় থেকে কারও জীবনে নতুন প্রেমের সূচনাও হতে পারে।

মার্কিন সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এই আয়োজনের অন্যতম আকর্ষণ বিশেষ গ্রুপ ডিনার ডেট। এতে বিদেশি অংশগ্রহণকারীদের সঙ্গে ফিনল্যান্ডের স্থানীয় অবিবাহিত নারী-পুরুষদের পরিচয় করিয়ে দেওয়া হবে। রাজধানী হেলসিঙ্কি এবং লেকল্যান্ড অঞ্চলের ট্যাম্পেরে শহরে এসব নৈশভোজের আয়োজন করা হবে।

অংশগ্রহণকারীরা ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পাবেন। মেনুতে থাকবে বুনো মাছ, বিভিন্ন ধরনের বেরি এবং বন থেকে সংগ্রহ করা মাশরুম দিয়ে তৈরি খাবার। দেশটির খ্যাতনামা কয়েকজন শেফ বিশেষভাবে এসব খাবারের মেনু তৈরি করবেন।

বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হেলি জিমেনেজ এক বিবৃতিতে বলেন, ‘ফিনল্যান্ডের খাবার আমাদের সুখী জীবনযাপনের সরাসরি প্রতিফলন। এর মাধ্যমে আমরা প্রকৃতি, ঋতু এবং আশপাশের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলি।’

তিনি আরও বলেন, ‘খাবার ফিনল্যান্ডের মানুষকে একত্র করে। এবার আমরা ভ্রমণকারীদেরও সম্পূর্ণ ভিন্ন ও বিশেষ এক অভিজ্ঞতার অংশ হতে আমন্ত্রণ জানাচ্ছি।’

এই আয়োজনের পেছনে রয়েছে ফিনল্যান্ডের একটি জনপ্রিয় ডেটিং প্রবণতা, যার নাম ‘সিঙ্কুকোরি’ বা ‘সিঙ্গেল বাস্কেট’।

দেশটির কয়েকটি সুপারশপে গোলাপি রঙের বিশেষ শপিং বাস্কেট চালু করা হয়েছে। অবিবাহিত ক্রেতারা এসব বাস্কেট ব্যবহার করে অন্যদের কাছে সূক্ষ্মভাবে জানাতে পারেন যে, তারা নতুন কারও সঙ্গে কথা বলতে কিংবা সম্পর্কে জড়াতে আগ্রহী।

এই ধারণা থেকেই ‘ফিনিশ ডিনার ডেট’ আয়োজনের অনুপ্রেরণা পেয়েছে পর্যটন সংস্থাটি।

বিবৃতিতে সংস্থাটি বলেছে, ইতালীয়, চীনা ও অন্যান্য নর্ডিক দেশের খাবার বিশ্বজুড়ে জনপ্রিয় হলেও ফিনল্যান্ডের খাবার ইউরোপের অন্যতম অবহেলিত খাদ্য ঐতিহ্য।

জিমেনেজ বলেন, ‘সনা বা বাষ্পস্নানের সঙ্গে সম্পর্কিত খাবারের ঐতিহ্য থেকে শুরু করে বন থেকে খাবার সংগ্রহ—ফিনল্যান্ডের প্রতিটি খাবারের পেছনে রয়েছে স্বতন্ত্র গল্প। আমরা চাই, পর্যটকরা সেই অভিজ্ঞতা পুরোপুরি উপভোগ করুন।’তিনি আরও বলেন, ‘বিশ্বের সবচেয়ে সুখী দেশে এসে কেউ হয়তো প্রেম খুঁজে পাবেন—একে অপরের মধ্যে, ফিনল্যান্ডের খাবারের মধ্যে কিংবা নতুন প্রিয় ভ্রমণ গন্তব্যের মধ্যে।’

কারা আবেদন করতে পারবেন?

বিশ্বের যেকোনো দেশের ১৮ বছর বা তার বেশি বয়সি অবিবাহিত নারী-পুরুষ এ আয়োজনে অংশ নিতে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে অবশ্যই ফিনল্যান্ডের বাইরের দেশের বাসিন্দা হতে হবে। আবেদন করতে হবে ব্যক্তিগতভাবে, দলগতভাবে নয়।

আবেদনের শেষ সময় ২০২৬ সালের ১০ নভেম্বর, ফিনল্যান্ডের স্থানীয় সময় সকাল ১১টা ৫৯ মিনিট (ইইটি, ইউটিসি+২)।

নির্বাচিত ১৬ জনের নাম ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও টিকটকে প্রকাশ করা হবে।

যাতায়াত ও থাকা-খাওয়ার খরচ কে দেবে?

এই সফরের জন্য নির্বাচিত ব্যক্তিদের বিমানভাড়া, আবাসন, বিভিন্ন কার্যক্রম এবং খাবারের সম্পূর্ণ খরচ বহন করবে ফিনল্যান্ডের পর্যটন বোর্ড।

আয়োজকদের বিবৃতি অনুযায়ী, ব্লাইন্ড ডিনার ডেট হবে একটি স্বাভাবিক ও আনন্দঘন গ্রুপ আয়োজন। সব অংশগ্রহণকারী একসঙ্গে খাবার খাবেন এবং ফিনল্যান্ডের বিশেষভাবে তৈরি স্বীকৃত টেস্টিং মেনুর স্বাদ নেবেন।

যেভাবে আবেদন করবেন

আগ্রহীদের আবেদন করতে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

১. প্রথমে ইংরেজিতে একটি ছোট ভিডিও তৈরি করতে হবে। সেখানে উত্তর দিতে হবে—‘আপনি ডিনার ডেটে সঙ্গীকে কী খাবার পরিবেশন করবেন এবং কেন?’

২. ভিডিওটি নিজের পাবলিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে (টিকটক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউব) প্রকাশ করতে হবে।

৩. ভিডিও পোস্ট করার সময় #FinnishDinnerDate হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং ভিজিট ফিনল্যান্ডের অফিসিয়াল অ্যাকাউন্টকে ট্যাগ করতে হবে।

সূত্র: ফোর্বস, ভিজিট ফিনল্যান্ড

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT