1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Title :
মাদকের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ চাই, চাই সম্মিলিত সামাজিক প্রতিরোধ ঘুস নেওয়ার অভিযোগে আল মামুন নামে এএসআই প্রত্যাহার শ্রীনগরে জাল টাকা তৈরির সময় যুবক গ্রেপ্তার বিজয়া দশমী আজ, শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান সৌদি আরবের চারটি অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট আজ মহা অষ্টমী প্যারিসে বাংলাদেশিদের দোকানে ব্যাপক লুটপাট মুন্সীগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কুয়েত প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার সপ্তমী তিথির দ্বিতীয় দিন আজ মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা শতকরা ২৯ জন উচ্চশিক্ষিত তরুণ বেকার আজ ও কাল মহাসপ্তমী ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার দোহারে সাবেক স্বামীর শশুর বাড়িতে ভাংচুরের অভিযোগ এক নারীর বিরুদ্ধে কেরানীগঞ্জে একশত পিচ ইয়াবা সহ গ্রেফতার এক নবাবগঞ্জে গৃহবধূকে মেসেজ: তরুণকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

ঘুস নেওয়ার অভিযোগে আল মামুন নামে এএসআই প্রত্যাহার

  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২২৩ Time View

আল মামুন নামের এক এএসআইকে ১৫ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগে ঢাকার ধামরাই থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ঢাকা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ধামরাইয়ে তিন পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেন ঐ এএসআই। পরে পরিবারের কাছে ৭০ হাজার টাকা ঘুস দাবি করেন তিনি। এ ধরনের অভিযোগে আল মামুনকে ধামরাই থানার থেকে আজ প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে প্রত্যাহারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান। তিনি বলেন, ওই কর্মকর্তাকে রাজারবাগ রিজার্ভ ফোর্সের ফোন বার্তায় ঢাকার পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তবে কী অভিযোগে এই বদলি করা হয়েছে সে বিষয়ে ওসি বিস্তারিত জানাননি।

জানা যায়,সম্প্রতি ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের মহিষাসী এলাকায় হান্নান মৃধা নামে এক ব্যক্তিকে সোমবার তিন পিস ইয়াবাসহ আটক করেন ধামরাই থানার এএসআই আল মামুন। পরিবারের দাবি, আটকের পর তাকে ২০০ পিস ইয়াবাসহ আটক দেখিয়ে মামলায় ফাঁসানোর হুমকি দেন এই এএসআই। তাকে ছেড়ে দিতে স্ত্রীর কাছে ৭০ হাজার টাকা দাবি করেন। একপর্যায়ে তার স্ত্রী ১৫ হাজার টাকা তুলে দেন ওই এএসআইকে। তবে তিনি আরও ১৫ হাজার টাকা দাবি করেন।  না দিলে মামলায় ফাঁসিয়ে দিবেন বলে হুমকি দেন। নিরুপায় হয়ে তার স্ত্রী স্বজনদের সহযোগিতা কামনা করে। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে।

গণমাধ্যমে বিষয়টি জানাজানি হলে এরই জেরে ধরে গতকাল সোমবার রাতে এএসআই আল মামুনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান আরও জানান, তিনি এ বিষয়ে কোনো লিখিত আদেশ পাননি। তবে মৌখিক নির্দেশনার ভিত্তিতে ওই পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে পাঠিয়ে দিয়েছেন। তাকে ক্লোজড করা হয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT