1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Title :
প্যারিসে বাংলাদেশিদের দোকানে ব্যাপক লুটপাট মুন্সীগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কুয়েত প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার সপ্তমী তিথির দ্বিতীয় দিন আজ মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা শতকরা ২৯ জন উচ্চশিক্ষিত তরুণ বেকার আজ ও কাল মহাসপ্তমী ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার দোহারে সাবেক স্বামীর শশুর বাড়িতে ভাংচুরের অভিযোগ এক নারীর বিরুদ্ধে কেরানীগঞ্জে একশত পিচ ইয়াবা সহ গ্রেফতার এক নবাবগঞ্জে গৃহবধূকে মেসেজ: তরুণকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শ্রীনগরে মা-ইলিশ ও জাটকা শিকারের অপরাধে ৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু, বাবা আহত জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ নবাবগঞ্জে দুস্থদের হাতে সেলাই মেশিন ও অনুদান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত

কুয়েত প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৩৪৭ Time View
বাগেরহাটের শরণখোলায় ভাড়া বাড়ি থেকে শান্তা আক্তার জুই (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছে শরণখোলা থানা পুলিশ। এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে রায়েন্দা ইউনিয়নের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুই আক্তার শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের কুয়েত প্রবাসী আনোয়ার হাওলাদারের স্ত্রী। তার স্বামী বর্তমানে কুয়েতে অবস্থান করছেন। জুইয়ের ১১ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্বামী প্রবাসে থাকাকালে অন্য এক ব্যক্তির সঙ্গে জুই আক্তারের সম্পর্ক গড়ে ওঠে। ওই ব্যক্তির সঙ্গে তিনি ভাড়া বাসায় বসবাস করছিলেন। ঘটনার পর থেকে ওই ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। তবে তার পরিচয় ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বাসার মালিক মো. ফরিদ হোসেন জানান, গত ৫ অক্টোবর জুই আক্তার স্বামী-স্ত্রী হিসেবে বাসা ভাড়া নেয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। আর ওই নারী যার সঙ্গে বাসায় উঠেছিলেন তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT