1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
Title :
দোহারে সাবেক স্বামীর শশুর বাড়িতে ভাংচুরের অভিযোগ এক নারীর বিরুদ্ধে কেরানীগঞ্জে একশত পিচ ইয়াবা সহ গ্রেফতার এক নবাবগঞ্জে গৃহবধূকে মেসেজ: তরুণকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শ্রীনগরে মা-ইলিশ ও জাটকা শিকারের অপরাধে ৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু, বাবা আহত জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ নবাবগঞ্জে দুস্থদের হাতে সেলাই মেশিন ও অনুদান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দামকে ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯ নবাবগঞ্জে সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ চলবে ১৯ জেলার বাস, কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন, ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিভিন্ন দেশে ১৪ বাংলাদেশি নিহত রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২ ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব নবাবগঞ্জে পদ্মা রানী নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার

মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু, বাবা আহত

  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩৩৩ Time View

কুড়িগ্রাম সদরে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মুনিরা বেগম (৫৬) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী অবসরপ্রাপ্ত টেক্সটাইল প্রকৌশলী সরদার আলী (৫৬) গুরুতর আহত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে মোস্তাকিন আলম সুমন (৩৫) পলাতক রয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) ভোরে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পলাশবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত সুমনকে এর আগেও বেশ কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠিয়েছিলেন তার মা-বাবা।কিন্তু প্রতিবারই সে সেখান থেকে পালিয়ে আসত। সম্প্রতি তাকে আবারও একটি নিরাময় কেন্দ্রে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ বিষয়টিকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সঙ্গে তার তীব্র মনোমালিন্য চলছিল।ঘটনার দিন বুধবার ভোরে সিরাজগঞ্জ থেকে একটি মাদক নিরাময় কেন্দ্রের কর্মীরা সুমনকে নিতে তাদের বাড়িতে এসে অপেক্ষা করছিলেন।বিষয়টি টের পেয়ে সুমন ঘর থেকে বেরিয়ে এসে বাড়িতে থাকা ছুরি দিয়ে মায়ের বুকে উপর্যুপরি আঘাত করেন। এ সময় তার বাবা সরদার আলী বাঁচাতে এগিয়ে এলে তাকেও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি।পরে নিরাময় কেন্দ্রের কর্মী ও স্থানীয়রা মিলে গুরুতর আহত ওই দম্পতিকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মুনিরা বেগমকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, স্বামী সরদার আলীর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ওসি কামাল হোসেন জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT