1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Title :
দোহারে সাবেক স্বামীর শশুর বাড়িতে ভাংচুরের অভিযোগ এক নারীর বিরুদ্ধে কেরানীগঞ্জে একশত পিচ ইয়াবা সহ গ্রেফতার এক নবাবগঞ্জে গৃহবধূকে মেসেজ: তরুণকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শ্রীনগরে মা-ইলিশ ও জাটকা শিকারের অপরাধে ৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু, বাবা আহত জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ নবাবগঞ্জে দুস্থদের হাতে সেলাই মেশিন ও অনুদান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দামকে ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯ নবাবগঞ্জে সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ চলবে ১৯ জেলার বাস, কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন, ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিভিন্ন দেশে ১৪ বাংলাদেশি নিহত রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২ ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব নবাবগঞ্জে পদ্মা রানী নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার

আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯

  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩৮৭ Time View

গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) সকালে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার মান্নান প্লাজায় অবস্থিত ওই হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মান্নান প্লাজায় অবস্থিত ওই আবাসিক হোটেলটিতে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগ ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ- বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে সেখানে এসব কার্যক্রম চালানো হচ্ছিল। এ নিয়ে তারা একাধিকবার প্রশাসনকে অবহিত করেন। এর আগে প্রশাসন ও পুলিশ কয়েক দফা অভিযান চালায়। তারপরও হোটেলটিতে গোপনে এসব কার্যক্রম চলছিল বলে অভিযোগ রয়েছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষের সদস্যসহ মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়।

কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT