1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Title :
সৌদিতে আগুনে পুড়ে দোহারের দুই যুবকের মৃত্যু দোহারে এমপির নাম ভাঙিয়ে মিথ্যা অপপ্রচার করা বিল্লাল গ্রেফতার কোরআন শিক্ষা কোর্স করতে তুরস্ক গেলেন বাংলাদেশের ৭ নারী শিক্ষার্থী প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপানে গৃহবধূর আত্মহত্যা সিরাজদিখানে শামসুন্নাহার নামে এক নারীর মরদেহ উদ্ধার ফ্যাসিষ্টরা যাতে পূজামন্ডপে ব্যাঘাত ঘটাতে না পারে সেটাতে সজাগ থাকতে হবে কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আগুন শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ১ লাখ ৬৬ হাজার কর্মী নিবে ইতালি শিক্ষক দিবসে শিক্ষকের ওপর হামলা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট সাময়িক স্থগিত করলো লাওস আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে হত্যা ২৪ ঘণ্টায় ফরিদপুরে ৩৪ ডেঙ্গু ও ৪২ হামের রোগী শনাক্ত শ্রীনগরে সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল পথচারীর দাম বাড়লো এলপিজি গ্যাসের বিমানবন্দরে পৃথক অভিযানে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার

সৌদিতে আগুনে পুড়ে দোহারের দুই যুবকের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪৫৩ Time View
নিহত পলাশ ও ওবায়দুল

সৌদি আরব (জেদ্দা) প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের জেদ্দায় একটি ভবনে অগ্নিকাণ্ডে মহিউল ইসলাম পলাশ ও ওবায়দুল ইসলাম নামে দুই যুবক নিহত হয়েছেন। তারা উভয়েই দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের বাসিন্দা।
নিহত পলাশ উত্তর শিমুলিয়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে এবং ওবায়দুল একই গ্রামের হারুন বেপারীর ছেলে। তারা বেশ কয়েক বছর আগে জীবিকার তাগিদে মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমান।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সৌদি আরবের জেদ্দা তামান ইন আখের নামক স্থানে একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় পলাশ এবং ওবায়দুল সেই ভবনে অবস্থান করছিলেন। আগুন ভবনটির চারপাশে দ্রুত ছড়িয়ে পড়লে তারা আর বাহিরে বের হতে পারেনি। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করলে ভবনের ভেতর থেকে দোহারের রেমিট্যান্স যোদ্ধা মহিউল ইসলাম পলাশ ও ওবায়দুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। সর্বশেষ তথ্য অনুযায়ী তাদের মরদেহ দুটি জেদ্দার স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে৷ লাশ দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় শোকের বাতাস বইছে নিহতদের এলাকা দোহারের উত্তর শিমুলিয়ায়।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT