1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Title :
দুর্গাপূজা উপলক্ষে নবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১ সাভারে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা মাছ ধরায় সৌদিতে আগুনে পুড়ে দোহারের দুই যুবকের মৃত্যু দোহারে এমপির নাম ভাঙিয়ে মিথ্যা অপপ্রচার করা বিল্লাল গ্রেফতার কোরআন শিক্ষা কোর্স করতে তুরস্ক গেলেন বাংলাদেশের ৭ নারী শিক্ষার্থী প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপানে গৃহবধূর আত্মহত্যা সিরাজদিখানে শামসুন্নাহার নামে এক নারীর মরদেহ উদ্ধার ফ্যাসিষ্টরা যাতে পূজামন্ডপে ব্যাঘাত ঘটাতে না পারে সেটাতে সজাগ থাকতে হবে কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আগুন শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ১ লাখ ৬৬ হাজার কর্মী নিবে ইতালি শিক্ষক দিবসে শিক্ষকের ওপর হামলা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট সাময়িক স্থগিত করলো লাওস আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে হত্যা ২৪ ঘণ্টায় ফরিদপুরে ৩৪ ডেঙ্গু ও ৪২ হামের রোগী শনাক্ত শ্রীনগরে সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৬১ Time View
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একই স্থানে স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত এবং বাসের এক যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটের দিকে উপজেলার ষোলঘর ভূইচিত্র এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে প্রথম দুর্ঘটনাটি ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, একটি মোটরসাইকেলকে পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী মো. আসলাম হোসেন (৪০) ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি ঢাকার শাহবাগ এলাকায়।
দুর্ঘটনার পর একই দিক থেকে আসা লিটন ট্রাভেলসের চালক ঘটনাস্থলের পরিস্থিতি দেখে গাড়ির গতি কমিয়ে ব্রেক করেন। এ সময় পেছন থেকে আসা আব্দুল্লাহ পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে লিটন ট্রাভেলসকে ধাক্কা দেয়। এতে লিটন ট্রাভেলসের যাত্রী মো. নজরুল ইসলাম (৪৭) আহত হন। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ফায়ার সার্ভিসের সদস্যরা মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত নজরুল ইসলামকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, পরপর দুটি দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়ে হাইওয়ে থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT