1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Title :
হারানো বিজ্ঞপ্তি বিলাসপুরে পদ্মাবেলা ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর উদ্বোধন ১৮ প্রো ম্যাক্স হতে যাচ্ছে অ্যাপলের সবচেয়ে দামি আইফোন নারী শ্রমিককে হত্যার পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ বিদেশি পিস্তলসহ দুজন গ্রেপ্তার মহিলা আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার সড়ক দুর্ঘটনায় আহত ইউপি সদস্যকে দেখতে হাসপাতালে শামীমা রাহিম শিলা শুক্রবার ভারতের কলকাতায় আন্দোলন করবে ককরোচ জনতা পার্টি বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ পরকীয়া প্রেমিককে ডেকে এনে হত্যার অভিযোগে আটক ১ নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ গোল্ডকাপের ফাইনাল শুক্রবার দোহারে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় ক্রিশ্চিয়ানো রোনালদোর স্বার্থান্বেষী মহলের উগ্রতা: সংকটে পড়তে পারে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি! বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দিল ‘শান্তির অভিযাত্রী’ সংগঠন ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি, ২ মাহেন্দ্র চালককে জরিমানা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত Honor to Iran – মোহাম্মদ হাকিম

নবাবগঞ্জে আকস্মিক পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টা

  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৩৮৪ Time View

ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরির্দশন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। শনিবার দুপুর সাড়ে ১২টায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন। তিনি সকাল ১১টায় মুন্সিগঞ্জের সিরাজদিখানের চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী এলাকায় বিসিক কেমিক্যাল শিল্পপার্ক চলমান কাজের পরির্দশনে আসেন। এসময় শিল্পপার্কের ভ্যাকসিন প্রকল্প ও ফার্মাসিউটিক্যাল স্থাপনের প্রস্তাবিত স্থান ঘুরে দেখেন। পরে কাছাকাছি থাকা নবাবগঞ্জ উপজেলা হাসপাতালে পরিদর্শনে যান।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম অনির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে হাসাপাতালে আগমন করেন। তাঁর আগমনে উপজেলা প্রশাসন ও চিকিৎসকরা ফুলেল শুভেচ্ছা জানান। এরপর উপদেষ্টা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সবাইকে নিয়ে মতবিনিময় করেন। এসময় তিনি নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সমস্যার বিষয়ে কথা শুনেন। পরে তিনি হাসপাতালের বর্তমান চিকিৎসা পরিস্থিতির জন্য সন্তোষ প্রকাশ করে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ^াস দেন। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
স্বাস্থ্য উপদেষ্টা সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে বলেন, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নিত করার প্রক্রিয়া চলমান আছে। এছাড়া চিকিৎসক ও প্রশিক্ষিত নার্স নিয়োগ বাড়াতে সরকার কাজ করছে। তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, প্রান্তিক জনগোষ্টির স্বাস্থ্য সেবায় মনোযোগী সবাইকে দায়িত্ব পালন করতে হবে। গ্রামের সাধারণ মানুষ যেন সেবা বঞ্চিত না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যের ঢাকা বিভাগীয় পরিচালক জাহাঙ্গীর আলম, মুন্সিগঞ্জের সিভিল সার্জন একেএম ওবায়দুল্লাহ, নবাবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা দিলরুবা ইসলাম, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সাখাওয়াত হোসেন, আবাসিক কর্মকর্তা শাসসুল ইসলাম খান, দোহার সার্কেলের জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম, নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম প্রমুখ।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT