
বরিশালে নারী ইউপি সদস্য শিলা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে আকি এলাকার এক বাড়ির দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়।শিলা ইসলাম (৩৫) আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের আব্দুস সালাম হাওলাদারের মেয়ে এবং গৈলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত (৭, ৮ ও ৯) নম্বর ওয়ার্ডের ইউপি সদস ছিলেন। শিলান বাবা আব্দুস সালাম হাওলাদার দাবি করেছেন, শিলার স্বামী মারুফ সেরনিয়াবাত প্রায়ই তার মেয়ে শিলাকে মারধর করতো। ঘটনার দিন শুক্রবার বিকেল তিনটার দিকে সেরাল গ্রামের ভাড়াটিয়া বাসায় বসে মারুফ তার মেয়ে শিলাকে নির্যাতন করে। নির্যাতন সইতে না পেরে বাসার দরজা বন্ধ করে শিলা ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চেষ্টা করেন।বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply