
দোহার (ঢাকা) প্রতিনিধি: ভাষা আন্দোলনের ৭৪ বছর পর ঢাকার দোহার উপজেলায় নির্মিত হতে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার| উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়ায় নির্মাণ করা হবে এই শহিদ মিনার|
বুধবার (২২ জুলাই) বিকেল ৩টায় জয়পাড়ায় উপজেলা পরিষদের অর্থায়নে ২৭লাখ টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক|
দীর্ঘদিন পর দোহারে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের উদ্যোগে স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে| নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলন ও মহান শহিদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে এই শহীদ মিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা|
Leave a Reply