
তানজিম ইসলাম : ঢাকার নবাবগঞ্জের নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ ক্লাব আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা শুক্রবার বিকেলে ক্লাবের মাঠে অনুষ্ঠিত হবে। খেলায় যে দুটি দল অংশ গ্রহণ করবে তারা হলো দোহারের কার্তিকপুর একাদশ বনাম নবাবগঞ্জের তরুণ প্রতিভা ফুটবল একাদশ।
খেলার আয়োজকেরা জানান, ইতোমধ্যে আমরা ফাইনাল খেলা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। বৃষ্টি না হলে মাঠ শুকনো থাকলে জমজমাট একটি ফাইনাল খেলা দর্শকেরা উপভোগ করতে পারবে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এমপি।
খেলাটি সরাসরি সম্প্রচার করবে দোহার বার্তা টোয়েন্টিফোর।
Leave a Reply