
খুলনার লবণচরা থানার ইসলামপাড়া এলাকা থেকে শুক্রবার (২৫ জুলাই) দুপুরে একটি বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৬। এ সময় তাদের কাছ থেকে চার রাউন্ড তাজা গুলি, একটি খালি কার্তুজ ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুই যুবক হলেন লবণচরা থানার আমতলা এলাকার শাহজাহানের ছেলে নাজিম ওরফে নাদিম ও ইসলামপাড়া এলাকার আব্দুর রহমান মিয়াজির ছেলে মাসুদ রানা।
র্যাব জানায়, গ্রেপ্তার নাজিমের বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, একটি খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিসহ লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply