1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
Title :
আজ থেকে উন্মুক্ত সুন্দরবন চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ৫ নবাবগঞ্জে বিশেষ অভিযানে আটক ৫ মানিকগঞ্জে গৃহবধূকে হত্যা গ্রেফতার ১ তিন সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও মেধাবী শিক্ষার্থী হাসিবা চৌধুরী লামহার পাশে দাঁড়িয়েছে দোহার উপজেলা প্রশাসন দোহারে যুবলীগ নেতা উপল পত্তনদার গ্রেফতার সৌদিতে নজরুল মৃধা নামে এক দোহার প্রবাসীর মৃত্যু দোহারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ছোট্ট শিশুকে হত্যা করলো প্রতিবেশী চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন নিয়ে নবাবগঞ্জে প্রবাসী স্ত্রী উধাও সাভারে পৃথক জায়গা থেকে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান দোহারে ৬৩ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত করলো ট্রাম্পের প্রশাসন আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫০০ নবাবগঞ্জের বান্দুরায় ডিএন স্পোর্টস জোনের শুভ উদ্বোধন

গভীর সমুদ্র থেকে ২১ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী

  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৮৮ Time View

গভীর সমুদ্র থেকে ২১ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী।

বুধবার (৩১ মে ২০২৩) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৬ মে ২০২৩ এফ ভি জুনায়েদ নামক একটি ফিশিং ট্রলার ভোলা জেলার মনপুরা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। এক পর্যায়ে  ট্রলারটি বিকল হয়ে  নিয়ন্ত্রনহীন ভাবে সমুদ্রে ভাসতে থাকে। গত ৩০ মে ২০২৩ তারিখ বিকল হয়ে যাওয়া মাছ ধরার ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীকে অবগত করে। এসময় গভীর সমূদ্রে নিজেদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারেনি জেলেরা। খবর পেয়ে নৌবাহিনী, কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও কোস্ট গার্ডের নিয়মিত টহল অপারেশন সুরক্ষায় নিয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা এর অধিনায়ক লেঃ কমান্ডার আব্দুল্লাহ্-আল-মামুন, (জি), পিপিএম, বিএন এর নেতৃত্বে তৎক্ষনাৎ সমূদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন বুধবার ৩১ মে আনুমানিক ১২০০ ঘটিকায় মাছ ধরার ট্রলার সহ ২১ জন জেলেকে গভীর সমুদ্রে অক্ষত অবস্থায় উদ্ধার করে কোস্ট গার্ড। এসময় জেলেদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। অতঃপর কোস্টগার্ড জাহাজ সবুজ বাংলা কর্তৃক জেলে সহ বোটটিকে কক্সবাজার উপকূলে ফিরিয়ে আনা হয়। উদ্ধারকৃত জেলেরা সকলেই ভোলা জেলার মনপুরা থানার বাসিন্দা।

তিনি আরও বলেন, পরবর্তীতে মাছ ধরার ট্রলারটি উদ্ধারের পর ট্রলারটির মালিকপক্ষের সাথে যোগাযোগ করা হয় এবং উদ্ধারকৃত জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT