1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
Title :
প্যারিসে বাংলাদেশিদের দোকানে ব্যাপক লুটপাট মুন্সীগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কুয়েত প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার সপ্তমী তিথির দ্বিতীয় দিন আজ মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা শতকরা ২৯ জন উচ্চশিক্ষিত তরুণ বেকার আজ ও কাল মহাসপ্তমী ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার দোহারে সাবেক স্বামীর শশুর বাড়িতে ভাংচুরের অভিযোগ এক নারীর বিরুদ্ধে কেরানীগঞ্জে একশত পিচ ইয়াবা সহ গ্রেফতার এক নবাবগঞ্জে গৃহবধূকে মেসেজ: তরুণকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শ্রীনগরে মা-ইলিশ ও জাটকা শিকারের অপরাধে ৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু, বাবা আহত জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ নবাবগঞ্জে দুস্থদের হাতে সেলাই মেশিন ও অনুদান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত

সুনামগঞ্জে ১ কোটি টাকা মূল্যের ১০০ বস্তা কারেন্ট জাল জব্দ

  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১০৭ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের হাওরের মৎস্য সম্পদ রক্ষায় ১০০ বস্তা কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন। ধ্বংসকৃত জালের আনুমানিক মূল্য এক কোটি টাকা হবে বলে জানানো হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) জেলা প্রশাসক সুনামগঞ্জের ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সুনামগঞ্জ জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর নির্দেশনায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে কারেন্ট জাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ১০০ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার পরিমাণ প্রায় ৪০০০ কেজি এবং আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। জব্দকৃত চায়না দুয়ারি এবং কারেন্ট জাল ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার উজ জামান ও সহকারী কমিশনার ভূমি সকিনা আক্তার।
অভিযানে সহায়তা করেছে উপজেলা মৎস্য অফিস শান্তিগঞ্জ থানা পুলিশ, জয়কলস ইউনিয়ন চেয়ারম্যান সহ অন্যান্যরা।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সকিনা আক্তার বলেন, মৎস্য সম্পদ রক্ষায় আমরা আজকে এই অভিযান পরিচালনা করেছি। জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT