1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
Title :
প্যারিসে বাংলাদেশিদের দোকানে ব্যাপক লুটপাট মুন্সীগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কুয়েত প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার সপ্তমী তিথির দ্বিতীয় দিন আজ মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা শতকরা ২৯ জন উচ্চশিক্ষিত তরুণ বেকার আজ ও কাল মহাসপ্তমী ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার দোহারে সাবেক স্বামীর শশুর বাড়িতে ভাংচুরের অভিযোগ এক নারীর বিরুদ্ধে কেরানীগঞ্জে একশত পিচ ইয়াবা সহ গ্রেফতার এক নবাবগঞ্জে গৃহবধূকে মেসেজ: তরুণকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শ্রীনগরে মা-ইলিশ ও জাটকা শিকারের অপরাধে ৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু, বাবা আহত জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ নবাবগঞ্জে দুস্থদের হাতে সেলাই মেশিন ও অনুদান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত

যৌন হয়রানির অভিযোগে শাস্তি পাওয়া সেই শিক্ষকের পদত্যাগ

  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৯৯ Time View

নোবিপ্রবি প্রতিনিধি: ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শাস্তি পাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা বিভাগের শিক্ষক এস এম মুশফিকুর রহমান আশিক পদত্যাগ করেছেন। তিনি ব্যক্তিগত কারন উল্লেখ করে বিভাগের চেয়ারম্যান বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।

বিশ্ববিদ্যালয়ের ৫৬ তম রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারী যৌন হয়রানিসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় বেশ কিছু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে আগামী ৫ বছরের জন্য সহকারী অধ্যাপক থেকে প্রভাষক পদে পদাবনতি, ভবিষ্যতে এমন কাজের পুনরাবৃত্তি হলে স্থায়ীভাবে চাকুরিচ্যুত, শিক্ষাছুটি ও প্রমোশন/আপগ্রেডেশন এর জন্য আবেদন করতে না পারা উল্লেখযোগ্য। তবে, এসকল শাস্তির সময় শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

এ বিষয়ে জানার জন্য এস এম মুশফিকুর রহমান আশিককে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও কল রিসিভ করা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার (অ.দ) অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এ বিষয়ে বলেন, আমরা তার পদত্যাগ পত্রটি হাতে পেয়েছি, দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT