1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Title :
দোহারে সাবেক স্বামীর শশুর বাড়িতে ভাংচুরের অভিযোগ এক নারীর বিরুদ্ধে কেরানীগঞ্জে একশত পিচ ইয়াবা সহ গ্রেফতার এক নবাবগঞ্জে গৃহবধূকে মেসেজ: তরুণকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শ্রীনগরে মা-ইলিশ ও জাটকা শিকারের অপরাধে ৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু, বাবা আহত জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ নবাবগঞ্জে দুস্থদের হাতে সেলাই মেশিন ও অনুদান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দামকে ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯ নবাবগঞ্জে সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ চলবে ১৯ জেলার বাস, কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন, ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিভিন্ন দেশে ১৪ বাংলাদেশি নিহত রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২ ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব নবাবগঞ্জে পদ্মা রানী নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার

আদালতের আদেশে শ্রীনগরের রাঢ়িখালে জমি উদ্ধার

  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১০৫ Time View

শ্রীনগর উপজেলা রাঢ়িখাল ইউনিয়নের উত্তর বালাশুর গ্রামের মো. জালাল হাওলাদারের দায়েরকৃত এক মামলায় আদালতের আদেশে জমি উদ্ধার হয়েছে।

বুধবার (২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জ আদালতের সহকারী জজ (শ্রীনগর ইনচার্জ) আহমেদ হুমায়ূন কবীরের স্বাক্ষরিত এক আদেশ বলে বিরোধপূর্ণ জায়গার পরিমাপের পর সীমানা নির্ধারণ ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে মামলার বাদি মো. জালাল হাওলাদারের ৩ শতাংশ ৩২ পয়েন্ট জমি উদ্ধার হলো। এ সময় শ্রীনগর থানা পুলিশ, সংশ্লিষ্ট সার্ভেয়ার, বাদি ও বিবাদির লোকজন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঢ়িখাল মৌজায় সিএস ২৫৭০, এনএ ২০৭৮ ও আরএস ১৪৯২নং খতিয়ানের ৩টি দাগে ১৩৮ শতাংশ জমির মধ্যে মামলার বাদি জালাল হাওলাদারের দাবিকৃত জমি ৬৮ শতাংশ। মামলার বিবাদি প্রতিবেশী মো. ওয়াজিদ বেপারীগং বাদি জালাল হাওলাদারের জমি দখল করে ঘর নির্মাণ করে রাখেন। স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় ভুক্তভোগী জালাল হাওলাদার গত ২০০৭ সালে মুন্সিগঞ্জ সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় আদালত মামলার চুড়ান্ত আদেশ জারি করেন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT