1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Title :
দোহারে সাবেক স্বামীর শশুর বাড়িতে ভাংচুরের অভিযোগ এক নারীর বিরুদ্ধে কেরানীগঞ্জে একশত পিচ ইয়াবা সহ গ্রেফতার এক নবাবগঞ্জে গৃহবধূকে মেসেজ: তরুণকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শ্রীনগরে মা-ইলিশ ও জাটকা শিকারের অপরাধে ৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু, বাবা আহত জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ নবাবগঞ্জে দুস্থদের হাতে সেলাই মেশিন ও অনুদান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দামকে ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯ নবাবগঞ্জে সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ চলবে ১৯ জেলার বাস, কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন, ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিভিন্ন দেশে ১৪ বাংলাদেশি নিহত রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২ ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব নবাবগঞ্জে পদ্মা রানী নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার

সিংগাইরে চান্দহর ইউনিয়ন পরিষদের সদস্যকে কুপিয়ে জখম

  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১১৫ Time View

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জুন) ভোরে উপজেলা চান্দহর ইউনিয়নের আটিপাড়া দেওয়ান বাড়ি মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

আহত ইউপি সদস্যর নাম আব্দুল গফুর। তিনি চান্দহর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও উপজেলার আটিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।

বাঘুলি শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক খালিদ মুনসুর বিপ্লব প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আহত ব্যক্তির পরিবারের বরাতে তিনি জানান, নামাজ পড়তে ভোরবেলা বাড়ি থেকে বের হন আব্দুল গফুর। পাশের দেওয়ান বাড়ি মসজিদে যাওয়ার পৌঁছানোর আগে কয়েকজন লোক তার ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে আব্দুল গফুরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চান্দহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বাদল বলেন, ‘গফুরকে দেখতে ঢাকা মেডিকেল এসেছি। সন্ত্রাসীরা তার হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে তার চাচাতো ভাই নছর উদ্দিন লোকজন নিয়ে হামলা চালিয়েছে বলে গফুরের পরিবার ধারণা করছে।’

পুলিশ পরিদর্শক খালিদ মুনসুর বিপ্লব বলেন, ‘ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে মামলা করা হবে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT