1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করতে চাই, সালমা ইসলাম

  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৩৬ Time View

তৃনমূলে জনসাধারণের পাশে থেকে তাদের কল্যানে কাজ করতে হবে। এজন্য সংগঠনের নেতাকর্মীদের অবশ্যই সংগঠনকে শক্তিশালী করতে হবে জনগনের কাছে যেতে হবে। জাতীয় পার্টি ও আমার রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে অসহায় হতদরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়ন করা।

সোমবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির তিন কর্মীর মৃত্যুতে বর্ধনপাড়া দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার মাহফিলে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি দলীয় নেতাকর্মীদের উদ্দ্যেশে একথা বলেন।

মিলাদ ও দোয়ার মাহফিলে এসময় সালমা ইসলাম এমপি জাতীয় পার্টির প্রয়াত নেতা হযরত মোল্লা, মো. তুহিন এবং দুলালের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আমাদের সবাইকে এক দিন আল্লাহর ডাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত দেশ, সমাজ ও মানুষের পাশে থেকে তাদের উন্নয়নের জন্য রাজনীতির মাধ্যমে সেবা করে যাওয়া। তিনি তুহিনসহ তিন কর্মীর জন্য সকলের কাছে দোয়া চান।

অনুষ্ঠানে এদিন তিনি আরো বলেন, রাজনীতি দলবাজ, চাঁদাবাজ আর সন্ত্রাসের আশ্রয়খানা হয়ে উঠতে পারে না । আমি মনে করি একজন রাজীতিবিদ ও ব্যবসায়ী যদি চান তবে রাজনীতির মাধ্যমে মানুষের কাছে শ্রদ্ধাভাজন ও আস্তাভাজন হয়ে উঠতে পারেন। আমরা জাতীয় পার্টি নেতাকর্মীরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, নিজের জন্য নয়। মানুষের সমস্যা জানার ও তা সমাধানে চেষ্টার করার জন্য। কেননা রাজনীতি নিজের সুবিধার জন্য নয়, আমরা রাজনীেিত আত্মনিয়োগ করেছি দেশবাসীর কল্যানের জন্যই। তাই আমাদের রাজনীতির লক্ষ্য দেশ, সমাজ ও রাষ্ট্রের মানুষের কল্যাণ করা। তিনি সকলকে যমুনা গ্রæপের স্বপ্ন দ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর মতো দেশ প্রেমিক ও সমাজ সেবক হয়ে দোহার নবাবগঞ্জবাসীর কল্যানে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বর্ধনপাড়া মসজিদের ইমাম মাহমুদ হাসান।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, জাপা নেতা এম,এ মজিদ, কফিল উদ্দিন দেওয়ান, আনোয়ার মোড়ল, মো ওয়াসিম আহমেদ, সাহাদাৎ মেম্বার, সলেমান মেম্বার, আইনুল হক চৌধুরী, মো. মনির হোসেন, আক্তার মেম্বার, মতিন মেম্বার, মো. তাজুল ইসলাম, আব্দুস সালাম, মো. ফরিদ হোসেন, বাহার হোসেন, অমল দাস, দোহার উপজেলা জাতীয় পাটির সভাপতি হায়দার ব্যাপারী, সহসভাপতি আফজাল সিকদার, জাপা নেতা মনির হোসেন, শ্রী কৃষ্ণ সাহা, নারীনেত্রী আছমা আক্তার রুমি. রেশমা আজাদ, তাজনিন আহমেদ নিনা, লুতফা মেম্বারসহ জাতীয় পাটি, যুব সংহতী, ছাত্র সমাজ, কৃষক পার্টি, মহিলা পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

আজহারুল হক
নবাবগঞ্জ-ঢাকা

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT