ঢাকার দোহার উপজেলার বিলাসপুরের হাজারবিঘা এলাকায় দুইপক্ষের পৃথক হামলায় দুইজন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে হাজারবিঘা এলাকার পূর্ব শত্রতার জেরে মো. হারুন নামে এক ব্যক্তির উপর হামলা করে আহত করেন ঐ এলাকার বাসিন্দা হালিম নামে এক ব্যক্তি। পরে ঐ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার সন্ধ্যায় হারুন হালিমের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে কুপিয়ে আহত করেন। পরে হালিমকে আহত অবস্থায় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply