1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
Title :
বিলাসপুরের হাজারবিঘায় হামলায় আহত দুই কেরানীগঞ্জে অবৈধ শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৮ দিন পরেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী সামিয়ার পেছাল হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ৫ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ যুক্তরাজ্যে প্রেমের সন্ধানে এবার পাড়ি দিতে পারেন ফিনল্যান্ডে দেশে ৪ মাসে রেমিট্যান্স এলো ১ হাজার ১৬৯ কোটি ডলার সংবাদ সম্মেলন করে দল ছাড়লেন বিএনপি নেতা ৭ নভেম্বর শুরু বিমানের দাম্মামগামী ফ্লাইট বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম দোহারে সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান কেরানীগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় দুজন গ্রেপ্তার মানিকগঞ্জে চার হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, চাকরি গেল এএসপির আজ বিশ্বজুড়ে হ্যালোইন উৎসব কেরানীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১ কেরানীগঞ্জে ডিবির অভিযানে গ্রেপ্তার ২ স্ত্রী উধাও, প্রবাসী স্বামীর সৌদিতে দুধ দিয়ে গোসল নবাবগঞ্জে বেপরোয়া বালুবাহী ট্রাক চাপায় শিশুর মৃত্যু দোহারে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামী পলাতক

৮ দিন পরেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী সামিয়ার

  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৩৮ Time View

দিনাজপুরের হিলিতে স্কুলে যাওয়ার পথে নিখোঁজের আট দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি দশম শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার বিজলীর। গত ২৬ অক্টোবর সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে সে।সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা।]

পরিবার সূত্রে জানা যায়, হিলির চণ্ডীপুর এলাকার বাসিন্দা সামিয়া আক্তার বিজলী প্রতিদিনের মতো গত ২৬ অক্টোবর সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এর পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। নির্ধারিত সময় পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর হাকিমপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। কিন্তু নিখোঁজের আট দিন পেরিয়ে গেলেও মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় দুশ্চিন্তা আরো বেড়েছে তাদের।

সামিয়ার নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন স্বজনরা তার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানা কিংবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।হাকিমপুর থানার ওসি বাদশা আলম বলেন, ‘সামিয়ার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তাসহ বিভিন্নভাবে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT