1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
Title :
বিলাসপুরের হাজারবিঘায় হামলায় আহত দুই কেরানীগঞ্জে অবৈধ শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৮ দিন পরেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী সামিয়ার পেছাল হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ৫ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ যুক্তরাজ্যে প্রেমের সন্ধানে এবার পাড়ি দিতে পারেন ফিনল্যান্ডে দেশে ৪ মাসে রেমিট্যান্স এলো ১ হাজার ১৬৯ কোটি ডলার সংবাদ সম্মেলন করে দল ছাড়লেন বিএনপি নেতা ৭ নভেম্বর শুরু বিমানের দাম্মামগামী ফ্লাইট বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম দোহারে সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান কেরানীগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় দুজন গ্রেপ্তার মানিকগঞ্জে চার হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, চাকরি গেল এএসপির আজ বিশ্বজুড়ে হ্যালোইন উৎসব কেরানীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১ কেরানীগঞ্জে ডিবির অভিযানে গ্রেপ্তার ২ স্ত্রী উধাও, প্রবাসী স্বামীর সৌদিতে দুধ দিয়ে গোসল নবাবগঞ্জে বেপরোয়া বালুবাহী ট্রাক চাপায় শিশুর মৃত্যু দোহারে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামী পলাতক

পেছাল হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময়

  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৭৬ Time View
হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় করা মামলায় অধিকতর (সম্পূরক) তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৭ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত পরবর্তীতে প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে এই তারিখ ধার্য করেন।এ নিয়ে মামলাটিতে অধিকতর প্রতিবেদন দাখিলের ২১ বারের মতো সময় পেলেন তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।এর আগে গত ৬ জানুয়ারি এ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর গত ১৫ জানুয়ারি মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের নারাজি দাখিল করেন। ওইদিন আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।‎মামলার অভিযোগে বলা হয়, শরিফ ওসমান হাদি অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক-সাংস্কৃতিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করে মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা গত বছরের ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে হাদিকে গুলি করে পালিয়ে যায়। এতে তার মাথা ও ডান কানের নিচের অংশে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখম প্রাপ্ত হন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর মারা যান।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টা মামলাটি করেন। পরবর্তীতে এটা হত্যা মামলায় রুপান্তর নেয়।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT