জুবায়ের আহমাদ সাকীঃ বহুল আলোচিত বায়তুল মুকাররমের খতীব মুফতি আব্দুল মালেক কে পায়ুপথের আলেম বলায় ইসলামী ছাত্র শিবির দোহার উপজেলা সাবেক সাধারন সম্পাদক ওমর ফারুকের বিরুদ্ধে ফেসবুকে সমালোচনার ঝড় বয়ছে।
মুফতি আব্দুল মালেকের প্রশংসা করে ঢাকা জেলা দক্ষিন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান ঠান্ডুর এক ফেসবুক পোস্টে পায়ুপথের আলেম বলে মন্তব্য করেন ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক।
মূলত এর পর থেকেই ফেসবুকে বয়ছে তার বিরুদ্ধে সমালোচনার ঝড়।
এ মন্তব্যের প্রতিবাদে জাতীয় উলামা মাশায়েখ আইম্মায় পরিষদ দোহার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জিল্লুর রহমান আরেফি বলেন, “দোহার থানা শিবিরের সেক্রেটারি ওমর ফারুক কর্তৃক,একজন সত্যিকারের ওরাসাতুল আম্বিয়া, ফকিহুল উম্মাহ, মুহাদ্দিসুল আছর, শাইখুল আরব ওয়াল আজম, জাতীয় মসজিদ এর খতীব আল্লামা আব্দুল মালেক দাঃবাঃএর শানে এমন দৃষ্টতাপূর্ণ বেয়াদবীমূলক জগন্যতম মন্তব্য করেছেন যা একজন মুসলমান কখনো মেনে নিতে পারেনা।২৪ ঘন্টার মধ্যে এই বক্তব্য প্রত্যাহার না করলে দোহারের লক্ষ লক্ষ মুসলমান রাজপথে দাতভাঙ্গা জবাব দিতে বাধ্য হবে!!!
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মতিউর রহমান মোল্লা বলেন, ” একজন সম্মানিত আলেমকে নিয়ে এমন মন্তব্য করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সে শান্ত দোহার কে অশান্ত করার চেষ্টা করছেন এ জন্য তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। “
Leave a Reply