1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
Title :
সৌদিতে আগুনে পুড়ে দোহারের দুই যুবকের মৃত্যু দোহারে এমপির নাম ভাঙিয়ে মিথ্যা অপপ্রচার করা বিল্লাল গ্রেফতার কোরআন শিক্ষা কোর্স করতে তুরস্ক গেলেন বাংলাদেশের ৭ নারী শিক্ষার্থী প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপানে গৃহবধূর আত্মহত্যা সিরাজদিখানে শামসুন্নাহার নামে এক নারীর মরদেহ উদ্ধার ফ্যাসিষ্টরা যাতে পূজামন্ডপে ব্যাঘাত ঘটাতে না পারে সেটাতে সজাগ থাকতে হবে কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আগুন শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ১ লাখ ৬৬ হাজার কর্মী নিবে ইতালি শিক্ষক দিবসে শিক্ষকের ওপর হামলা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট সাময়িক স্থগিত করলো লাওস আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে হত্যা ২৪ ঘণ্টায় ফরিদপুরে ৩৪ ডেঙ্গু ও ৪২ হামের রোগী শনাক্ত শ্রীনগরে সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল পথচারীর দাম বাড়লো এলপিজি গ্যাসের বিমানবন্দরে পৃথক অভিযানে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার

সিরাজদিখানে শামসুন্নাহার নামে এক নারীর মরদেহ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৯২ Time View
শামসুন্নাহার
শামসুন্নাহার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের একদিন পর শামসুন্নাহার (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিল্লাপাড়া গ্রামের বাড়ির পাশের রাস্তার খাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শামসুন্নাহার ওই গ্রামের লিয়াকত খানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) দুপুরে সিরাজদিখান বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন শামসুন্নাহার। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যায় বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের রাস্তার খাদে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের ছেলে হাবিবুর রহমান বলেন, ‘সোমবার বিকেল থেকে মাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। সন্ধ্যায়ও তাকে না পেয়ে থানায় বিষয়টি জানাই। আমাদের সঙ্গে কারও কোনো বিরোধ বা শত্রুতা নেই। তবে মায়ের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ছিল।’

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটি দুর্ঘটনা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ওই নারী বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT