সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রবিবার (৪ অক্টোবর) দেশটিতে সংঘটিত ওই হামলায় তিনি নিহত হন বলে জানা গেছে।সৌদি আরবে কর্মরত আল আমিন নামে এক বাংলাদেশি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সৌদি আরবে সংঘটিত ক্ষেপণাস্ত্র হামলায় সজিব ঘটনাস্থলেই নিহত হন।নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, পরিবারের সচ্ছলতার আশায় কয়েক বছর আগে সজিব সৌদি আরবে পাড়ি জমান। স্বজনরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে এনে পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিষয়টি নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে শুনেছি।
Leave a Reply