1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Title :
শ্রীনগরে সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল পথচারীর দাম বাড়লো এলপিজি গ্যাসের বিমানবন্দরে পৃথক অভিযানে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি মানিকগঞ্জ পৌরসভার নতুন প্রশাসক জামাইয়ের সঙ্গে মেয়ের বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করলেন মা পদ্মায় ধরা পড়ল ২৪ কেজির বাঘাইড় দোহারে ধর্ষণ চেষ্টার মামলায় ডা. জালাল উদ্দিন গ্রেফতার স্বামীকে দেশে ফেরাতে ফাস দেয়ার নাটক কেরানীগঞ্জে তিনজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড কেরানীগঞ্জ ও নবাবগঞ্জে ডিবির অভিযানে গ্রেফতার ২ ইয়াবাসহ ‘মেন্টাল মানিক’ গ্রেপ্তার শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে রিফুজ্জামান আটক সিরাজদিখানে ধর্ষণ মামলায় কৃষি কর্মকর্তা গ্রেফতার শ্রীনগরে আনসারের তৎপরতায় অটো রক্ষা সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মানুষের বিপদে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা

রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল পথচারীর

  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৮ Time View
সড়ক দুর্ঘটনা

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক পার হতে গিয়ে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় সমর আলী (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুড়ালচর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পিকআপযোগে ঢাকা থেকে খুলনায় পাইলিংয়ের কাজে যাচ্ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিকআপ থামিয়ে নাস্তা করার পর সমর আলী মহাসড়কের দক্ষিণপাশ থেকে উত্তরপাশে যাচ্ছিলেন। এসময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে ধাক্কা দেয়।এতে তিনি গুরুতর আহত হন। পরে সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT