নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জের পানালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা সুমন দত্ত নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ জনে। নিহত সুমন দত্ত উপজেলার যন্ত্রাইল ইউনিয়নে হরিষ্কুল গ্রামের বাসিন্দা। তিনি একটি ফুড এন্ড বেভারেজ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার পানালিয়া এলাকায় মোটরসাইকেল চালককে বাচাতে দিয়ে নসিমন উলটে ঘটনাস্থলেই নিহত হয় নসিমন চালক সাকিব। এঘটনায় গুরত্বর আহত অবস্থায় বিক্রয় প্রতিনিধি সুমন দত্তকে ঢাকায় প্রেরণ করেন চিকিৎসক। রবিবার সন্ধ্যার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুমনের। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply