ঢাকার দোহার উপজেলায় চোর চক্রের চার নারী সদস্যকে গ্রেপ্তারের খবর দিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর আজ শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে দুপুর আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দোহার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত নারীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানাধীন ধরমন্ডল গ্রামের মোঃ জাহাঙ্গীর মিয়ার স্ত্রী সাথী বেগম (২১), একই গ্রামের (পূর্বগ্রামের) মৃত সালেক ভূইয়ার স্ত্রী আছিয়া (৪৯), আঃ মালেকের স্ত্রী ফাতেমা বেগম (২৬) ও ধনি মিয়ার স্ত্রী রফুলা খাতুন (৫০)।
তাদের মধ্যে প্রথম তিনজন বর্তমানে রাজধানী ঢাকার পল্টনের গুলিস্তান পুরাতন রেলস্টেশন সংলগ্ন সুমন মিয়ার কলোনির ভাড়া বাসায় থাকেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা চোর চক্রের সক্রিয় সদস্য। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা গ্রামের ফকির বাড়ির ভেলা ভাসানোর মেলা থেকে প্রথমে তাদের গ্রেপ্তার করা হয়।
আইনগত ব্যবস্থা গ্রহণের পর আজ শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply