1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Title :
শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার দোহারে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দোহারে স্বর্ণা নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার বিশ্বনাথ ছিটকে গেলেন আসিয়ান কাপ থেকে শ্রীনগরে পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি র‍্যাব পরিচয়ে মারধর করে ২৬ লাখ টাকা ছিনতাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯ দোহারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শরীফ গ্রেফতার এক মাসের ব্যবধানে মা-বাবাকে হারালো আলিফ ফরিদপুরে তিন কার্টনভর্তি ছয় টুকরো লাশ উদ্ধার সবাই মিলে দেশ গড়ে তুলতে হবে: আমান উল্লাহ আমান বাবার ট্রাক্টরের নিচে পড়ে ছেলের মৃত্যু দোহার ঘাটা -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটিকে সংবর্ধনা সেই এনসিপি নেত্রী কারাগারে দালালের খপ্পরে যুদ্ধে নিহত বাংলাদেশি মামুন

শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

মুন্সিগঞ্জের শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।মঙ্গলবার বিকেল পৌনে ৬টার দিকে শ্রীনগর স্টেডিয়াম সংলগ্ন গ্যারান্টি ফার্নিচার দোকানের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার দুজন হলেন—মোছা. সাবিনা বেগম (৩০) ও মোছা. আইরিন ওরফে রত্না বেগম (৩৮)।

পুলিশ জানায়, সাবিনা বেগম দক্ষিণ মেদিনী মণ্ডল এলাকার যশলদিয়া প্রকল্পে ভাসমানভাবে বসবাস করেন। অপরদিকে আইরিন ওরফে রত্না বেগম একই এলাকার বাসিন্দা এবং বর্তমানে শ্রীনগর উপজেলা সংলগ্ন এলাকায় জিল্লু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এসআই (নি.) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT