1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

নিজ এলাকায় ফুলেল ভালবাসায় সিক্ত শেখ আনার কলি পুতুল

  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৩৭ Time View

নিজ এলাকায় ফুলেল ভালবাসায় সিক্ত হয়েছেন দোহারের কৃত্বি সন্তান শেখ আনার কলি পুতুল। গত  ১৬ জুলাই বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ার পর আজ (২৬ জুলাই) বুধবার সকালে শেখ আনার কলি পুতুল নিজ এলাকা দোহারে আসেন। প্রথমেই সকাল ১০ টায় তার আগমন উপলক্ষে টিকরপুর এন মল্লিক পেট্রোল পাম্প এলাকায় নবাবগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের শত শত নেতাকর্মীবৃন্দ তাকে ফুল দিয়ে বরন করেন। এরপর তিনি সেখান থেকে নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এরপর সেখান থেকে আসেন নিজ উপজেলা দোহারে। এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তিনি দোহারে প্রবেশ করেন।
সকাল সাড়ে এগারোটায় তিনি দোহার উপজেলায় এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরন করেন নেন দোহারের মহিলা আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে শেখ আনার কলি পুতুলের নেত্বতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে যান নিজ বাড়ি চর জয়পাড়া গ্রামে। সেখানে তার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা শেখ আক্কেল আলীর করব জিয়ারত ও দোয়া মোনাজাত করে নিজ বাড়িতে অপেক্ষারত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ফুলেল শুভেচছা বিনিময় করেন। একের পর এক মহিলা আওয়ামীলীগের নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় শেখ আনার কলি পুতুল, ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আসছে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করাবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT