1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
Title :
শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার দোহারে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দোহারে স্বর্ণা নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার বিশ্বনাথ ছিটকে গেলেন আসিয়ান কাপ থেকে শ্রীনগরে পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি র‍্যাব পরিচয়ে মারধর করে ২৬ লাখ টাকা ছিনতাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯ দোহারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শরীফ গ্রেফতার এক মাসের ব্যবধানে মা-বাবাকে হারালো আলিফ ফরিদপুরে তিন কার্টনভর্তি ছয় টুকরো লাশ উদ্ধার সবাই মিলে দেশ গড়ে তুলতে হবে: আমান উল্লাহ আমান বাবার ট্রাক্টরের নিচে পড়ে ছেলের মৃত্যু দোহার ঘাটা -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটিকে সংবর্ধনা সেই এনসিপি নেত্রী কারাগারে দালালের খপ্পরে যুদ্ধে নিহত বাংলাদেশি মামুন

সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল

  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬০ Time View

সোমবার রাত ৮টা হতে খুঁজে পাওয়া যাচ্ছে না সাবেক ছাত্রদল নেতাকে। বাড়ির কাছে নদীর পাড়ে রক্ত দেখে পরিবারের সন্দেহ তাঁকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়া হতে পারে। এরপর থেকে ডুবুরিদল কালিগঙ্গা নদীতে তল্লাশি অব্যাহত রেখেছে। মঙ্গলবার সকালে নবাবগঞ্জের খতিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পরিারের দাবি।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানায়, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম(সেন্টু) সোমবার রাত ৮টায় নবাবগঞ্জের খতিয়া নিজ বাড়ি হতে বের হয়ে আর ফিরেনি। রাত ১২ টার দিকে তার পরিবার তাঁকে খুঁজাখুজি করে। এরপর তখন হতেই সেন্টুর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাৎক্ষণিক নবাবগঞ্জ থানা পুলিশকে জানালে তাঁরা বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। মুঠোফোনের টাওয়ার নিষ্ক্রীয় দেখায়। পরে মঙ্গলবার সকালে বাড়ির কাছেই কালিগঙ্গা নদীর পারে রক্ত দেখে পরিবারের লোকজন সন্দেহ করে। সেন্টুকে কেউ হত্যা করে নদীতে ফেলে রাখতে পারে। পরে ঢাকার ডুবুরি দলকে সংবাদ দিয়ে তল্লাশি চালায়। আজ বিকেল সাড়ে চারটা পর্যন্ত তার কোনো হদিস মিলেনি। ডুবুরি দলের তল্লাশি অব্যাহত আছে। এদিকে নদীর পারে রক্তমাখা স্থানটি পুলিশ ঘেরাও করে রেখেছে।
নিখোঁজ ছাত্রদল নেতার ভাই বিপ্লব হোসেন বলেন, তাঁর ভাইকে কেউ হয়তো হত্যা করে লাশ গুম করার চেষ্টা করেছে। তাঁদের সন্দেহ মোতাবেক নবাবগঞ্জ থানা পুলিশ ওই এলাকা থেকে দুইজনকে আটক করেছে। এ ঘটনার পর হতে এলাকায় আতংক বিরাজ করছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ প্রথম আলোকে বলেন, পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। তবে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না নিখোঁজ নাকি হত্যা। তবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটকদের নাম আপাতত বলা যাবে না। তবে শীঘ্রই ঘটনার মোটিভ উদঘাটন হবে বলে জানান তিনি।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT