1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Title :
পরীক্ষায় নকলে সহযোগিতার অভিযোগে শিক্ষকের কারাদণ্ড রিয়াদের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা শেখরনগরে খাবারের লোভ দেখিয়ে কিশোরীকে অপহরণের চেষ্টা শ্রীনগরে ছিনতাইকারীদের কবলে পড়ে যুবক অজ্ঞান মুন্সীগঞ্জে ৬ মাসে কুরআনের হাফেজ সাত বছরের শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক আটক এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শামীমা রহিম শিলার বৃক্ষরোপণ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫ পদক পেলেন শামীমা রাহিম শিলা সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুন্সীগঞ্জ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত দোহারে গ্রিনলিফ প্রিপ্যারেটরি এন্ড হাই স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী দোহারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০ হারানো বিজ্ঞপ্তি বিলাসপুরে পদ্মাবেলা ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর উদ্বোধন ১৮ প্রো ম্যাক্স হতে যাচ্ছে অ্যাপলের সবচেয়ে দামি আইফোন নারী শ্রমিককে হত্যার পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ বিদেশি পিস্তলসহ দুজন গ্রেপ্তার মহিলা আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

পরীক্ষায় নকলে সহযোগিতার অভিযোগে শিক্ষকের কারাদণ্ড

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১১০ Time View
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলমান আলিম পরীক্ষায় নকলে সহযোগিতার অভিযোগে এক শিক্ষককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির জানান, কেন্দ্র পরিদর্শনের সময় রানিখার এমদাদুল বাড়ি আলিম মাদ্রাসার শিক্ষক মুহাম্মদ মনির হোসেনের কাছে হাতে লেখা এমসিকিউ উত্তরের একটি কাগজ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে তিনি পাঁচজন পরীক্ষার্থীকে নকল করতে সহযোগিতা করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি চলতি বছরের আলিম পরীক্ষার অবশিষ্ট সব বিষয়ে অংশগ্রহণ থেকেও তাদের বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে কসবা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT