
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশের জুলাই-২০২৬ মাসের কিট প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত বিভিন্ন উপকরণ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম মহোদয়।
কিট প্যারেড পরিদর্শন শেষে জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুল অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, সরবরাহকৃত অন্যান্য সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় মুন্সীগঞ্জ পুলিয় লাইন্সে কর্মরত অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply