1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

মানুষের পাশে ছিলাম, আছি, আগামীতেও থাকব: অ্যাডভোকেট সালমা ইসলাম

  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৩৩ Time View

সাবেক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন, দোহার ও নবাবগঞ্জের মানুষের পাশে ছিলাম, আছি, আগামীতেও থাকব। সোমবার ঢাকা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আপনারা আমাকে যে সম্মান জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আমার ডাকে সাড়া দিয়ে এখানে সমবেত হয়েছেন, এজন্য আমি আপনাদের প্রতি অভিভূত এবং কৃতজ্ঞ। আমি সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলাম, আছি, আগামী দিনেও থাকব। আপনাদের ভালোবাসাই আমার জীবনের একমাত্র চাওয়া। একজন মুসলমান হিসাবে আমি বিশ্বাস করি, মানুষকে ভালোবাসলে, মানুষের ভালোবাসা অর্জন করলে, মহান আল্লাহও তাকে ভালোবাসেন। অ্যাডভোকেট সালমা ইসলাম আরও বলেন, আপনারা সবাই এখানে উপস্থিত হয়ে এই সম্মেলনকে আলোকিত করেছেন। তাই আমি সবার প্রতি কৃতজ্ঞ। এখানে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে। যিনি তার কর্মের মাঝে বেঁচে আছেন কোটি বাঙালির হৃদয়ের মণিকোঠায়। জাতীয় পার্টির রয়েছে গৌরবের ইতিহাস। রাজনীতির পথচলায় জাতীয় পার্টির সাফল্যের ঝুড়িতে অনেক অর্জন সঞ্চিত হয়েছে। যার বড় অংশ উপহার দিয়ে গেছেন পল্লীবন্ধু এরশাদ। একমাত্র পল্লীবন্ধুই অন্যান্য রাজনৈতিক দলকে শিখিয়ে গেছেন কীভাবে ঔপনিবেশিক আমলের সিস্টেম থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন দেশের জন্য নিয়ম চালু করতে হয়। এজন্যই আজ আমরা গর্বের সঙ্গে জাতীয় পার্টি করি।

তিনি বলেন, ১৯৯০ সালে গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য পল্লীবন্ধু এরশাদ শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। জাতীয় পার্টির শাসনামলের স্বর্ণযুগে মানুষ আজ ফিরে যেতে চায়। বিগত সময়ে ঢাকা জেলা জাতীয় পার্টিকে সুসংগঠিত করার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি। দোহার-নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, ধামরাই, সাভার-প্রতিটি উপজেলায় জাতীয় পার্টিকে শক্তিশালী করার চেষ্টা করেছি। বিশেষ করে দোহার-নবাবগঞ্জ উপজেলাকে জাতীয় পার্টির ঘাঁটিতে পরিণত করেছি। যার প্রমাণ আজকের এই সম্মেলন।

দলের তৃণমূলের নেতাকর্মীদের ত্যাগ ও বঞ্চনার কথা তুলে ধরে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি, তৃণমূল কর্মীরাই জাতীয় পার্টির প্রাণ। দীর্ঘ ৩২ বছর ক্ষমতার বাইরে থেকে এই কর্মীরাই জাতীয় পার্টিকে সংগঠিত করে রেখেছে। আমরা অনেকেই মন্ত্রী, এমপি হয়েছি। কিন্তু তৃণমূল কর্মীরা পার্টিকে নিঃস্বার্থভাবে ভালোবেসে দলের জন্য কাজ করে যাচ্ছে। তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। আপনারা সবাই লক্ষ্য করেছেন, নির্বাচন এলেই জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। তাই আমাদের সজাগ থাকতে হবে।

অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ইস্পাতকঠিন ঐক্য ধরে রেখে সব ষড়যন্ত্র মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবেই আমাদের সাফল্য আসবে, ইনশাআল্লাহ।

এ সময় তিনি সবাইকে সেই ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ থাকার আহ্বান এবং যারা সম্মেলন সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জানান।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT