দোহার (ঢাকা) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যে দিয়ে ঢাকার দোহারে প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার নিকড়া এলাকায় অবস্থিত মাল্টি স্পোর্টস এরিনায় দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ট্র্যাক ও নানা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের শারীরিক দক্ষতা ও খেলাধুলার নৈপুণ্য প্রদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যগণ।
দিনব্যাপি নানা আয়োজনে আনন্দঘন পরিবেশে প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। আগামী ৫ ফেব্রুয়ারী শনিবার স্কুলটির নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী পিঠা উৎসব ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকেরা।
Leave a Reply