1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

কলোকোপায় গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৩৭ Time View

নবাবগঞ্জ ( ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কলাকোপা গ্রামবাসীর উদ্যোগে এবং নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি ও নবাবগঞ্জ রোইং ক্লাবের সহযোগিতায় ইছামতি নদীতে ঐতিহ্যের নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলাকোপা গ্রামবাসীর উদ্যেগে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
এতে ঢাকা, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের ১০ টি নৌকা অংয় গ্রহন করে। নৌকাগুলো হলো ঢাকার নবাবগঞ্জের খান বাড়ি ও শেখ আব্দুল খালেক, মুন্সিগঞ্জের শ্রীনগরের মামা ভাগ্নে, ফরিদপুর সদরপুরের আদিল ফাইটার, মানিকগঞ্জের সোনার তরী, কৈলাইলের তুফান মেইল, ঢাকার নবাবগঞ্জের শিকদার বাড়ি ও লিটন-২। এছাড়া ৫/৭ টি কোষা নৌকা অংশ গ্রহণ করে।
পরে বিজয়ীদের মধ্যে মোটর সাইকেল, ফ্রিজ ও টেলিভিশন প্রদান করা হয়। এ সময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক প্রধান অতিথি ছিলেন। উদ্ধোধক ছিলেন বিএনপির সাধারন সন্পাদক খন্দকার আবুল কালাম, বিশেষ অতিথি ছিলেন আবু শফিক খন্দকার মাসুদ, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম,
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার ইব্রাহিম আলম ভূইয়া, দোহার নবাবগঞ্জ পেশাজীবী পরিষদের সভাপতি প্রকৌশলী মো সেলিম মিয়া, নবাবগঞ্জ রোইং ক্লাবের সহ-সভাপতি ডা. হর গোবিন্দ সরকার অনুপ,
নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক দুলাল দেওয়ান। , কলাকোপা নৌকা বাইচ আয়োজক কমিটির আহ্বায়ক হাজী মো. আলমগীর হোসেন, সদস্য সচিব, মো. নজরুল ইসলাম, মাহবুব আলী দেওয়ান অপু প্রমুখ।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT