1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Title :
মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা শতকরা ২৯ জন উচ্চশিক্ষিত তরুণ বেকার আজ ও কাল মহাসপ্তমী ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার দোহারে সাবেক স্বামীর শশুর বাড়িতে ভাংচুরের অভিযোগ এক নারীর বিরুদ্ধে কেরানীগঞ্জে একশত পিচ ইয়াবা সহ গ্রেফতার এক নবাবগঞ্জে গৃহবধূকে মেসেজ: তরুণকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শ্রীনগরে মা-ইলিশ ও জাটকা শিকারের অপরাধে ৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু, বাবা আহত জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ নবাবগঞ্জে দুস্থদের হাতে সেলাই মেশিন ও অনুদান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দামকে ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯ নবাবগঞ্জে সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ চলবে ১৯ জেলার বাস, কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন,

সিরাজদিখানে তালের পিঠা উৎসব

  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১১০ Time View

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আনন্দ উৎসবমুখর পরিবেশে ড. মুহাম্মদ জমির হোসেন আইডিয়াল স্কুলে ব্যতিক্রমী ভাদ্রের তালের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর ড. মুহাম্মদ জমির হোসেন আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন এর সভাপতিত্বে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন বলেন, ভাদ্রের তালের পিঠা উৎসব তো আমরা ভুলে যেতে বসেছি। বিশ্বকবি, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, প্রতিদিন আমরা একা, উৎসবের দিনে আমরা সবার। গুণীজনরা বলেছেন, তাল না খেলে নাকি কাল কাটেনা। কাল সম্পর্কে বলা হয়েছে ধ্বংস বা মৃত্যু। এই উৎসবের মাধ্যমে আমার স্কুলের শিশু শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধন তৈরি করার জন্য এবং মেধার বিকাশ ঘটাতেই আনন্দ উৎসবমুখর ও নিরিবিলি পরিবেশে আমি এই ভাদ্রের তালের পিঠা উৎসবের আয়োজন করেছি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবধারা হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব কবি আসাদ কাজল, বিক্রমপুর টঙ্গীবাড়ী কলেজের সাবেক অধ্যাপক মোঃ বাদল, বাংলা টিভির মাওয়া প্রতিনিধি মোঃ মোস্তফা। এছাড়া আরো উপস্থিত ছিলেন শাহানা বেগম মাষ্টার, ৫নং ইউপি সদস্য মোঃ লিয়াকত আলী, সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের আলম, শামীম আহমেদ প্রমুখ।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT