1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Title :
মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা শতকরা ২৯ জন উচ্চশিক্ষিত তরুণ বেকার আজ ও কাল মহাসপ্তমী ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার দোহারে সাবেক স্বামীর শশুর বাড়িতে ভাংচুরের অভিযোগ এক নারীর বিরুদ্ধে কেরানীগঞ্জে একশত পিচ ইয়াবা সহ গ্রেফতার এক নবাবগঞ্জে গৃহবধূকে মেসেজ: তরুণকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শ্রীনগরে মা-ইলিশ ও জাটকা শিকারের অপরাধে ৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু, বাবা আহত জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ নবাবগঞ্জে দুস্থদের হাতে সেলাই মেশিন ও অনুদান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দামকে ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯ নবাবগঞ্জে সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ চলবে ১৯ জেলার বাস, কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন,

শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার উচ্ছেদ

  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১০৭ Time View

মুন্সীগঞ্জের শ্রীনগরের কুকুটিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার উচ্ছেদ এবং দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী বাগবাড়ি এলাকায় উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় অবৈধ ড্রেজার মালিক যুবলীগ নেতা হাশেম আলী আমিনের ড্রেজার মেশিন বিনষ্ট করে তার কাছ থেকে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
জানা যায়, উপজেলার যুবলীগ নেতা হাশেম আলী আমিন দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার দিয়ে কৃষিজমি থেকে বালু উত্তোলন করে পুনরায় কৃষিজমি ভরাট করে আসছিলেন। কৃষিজমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় আশপাশের অন্যান্য কৃষিজমিগুলো কৃষি আবাদে অনুপযোগী হয়ে পড়ে এবং বালু দিয়ে কৃষিজমি ভরাটের ফলে দিনদিন কৃষিজমির পরিমাণ আশঙ্কাজনক হারে কমতে শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, উপজেলার কৃষিজমিসহ আড়িয়াল বিল রক্ষায় সর্বত্র মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT