1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Title :
মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা শতকরা ২৯ জন উচ্চশিক্ষিত তরুণ বেকার আজ ও কাল মহাসপ্তমী ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার দোহারে সাবেক স্বামীর শশুর বাড়িতে ভাংচুরের অভিযোগ এক নারীর বিরুদ্ধে কেরানীগঞ্জে একশত পিচ ইয়াবা সহ গ্রেফতার এক নবাবগঞ্জে গৃহবধূকে মেসেজ: তরুণকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শ্রীনগরে মা-ইলিশ ও জাটকা শিকারের অপরাধে ৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু, বাবা আহত জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ নবাবগঞ্জে দুস্থদের হাতে সেলাই মেশিন ও অনুদান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দামকে ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯ নবাবগঞ্জে সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ চলবে ১৯ জেলার বাস, কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন,

শ্রীনগরে পাট চাষীরা হতাশ

  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১০৪ Time View
সোনালী আঁশ হিসেবে পরিচিত পাটের কাঙ্খিত বাজার মূল্য না পাওয়ায় লোকসানের শঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। শুকনো পাটের মণ বিকিকিনি হচ্ছে ১৯শ’ টাকা থেকে ২২শ’ টাকা করে। কিছুদিন আগেও স্থানীয়ভাবে পাট বেশী দরে কেনাবেচা হওয়ায় পাট চাষীরা লাভের স্বপ্ন দেখেন। হঠাৎ পাটের বাজার মূল্য হ্রাস পাওয়ায় লোকসানের শঙ্কায় পড়েছেন তারা।
উপজেলায় এ বছর প্রায় ১৮০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের পাট চাষ হয়েছে। পাট ক্ষেতের প্রদর্শনী ১টি। বর্ষার ভরা মৌসুমে পরিমাণের চেয়ে কম পানি থাকায় কাটা পাট জাগ দেওয়া নিয়ে অনেক কৃষক ভোগান্তির শিকার হন। লক্ষ্য করা গেছে, জমির কাছাকাছি খাল ও চকে পর্যাপ্ত পানির অভাবে প্রায় ৬/৭ কিলোমিটার দূরের চকের পানিতে কৃষকদের পাট জাগ দিতে।
স্থানীয়রা জানান, এক সময় উপজেলাব্যাপী ব্যাপক পাটের চাষ করা হলেও নানান চ্যালেঞ্জের সম্মুখীন পাট চাষ থেকে প্রান্তিক কৃষক এ চাষে আগ্রহ হারাচ্ছেন।

জানা যায়, গেল বছর উপজেলায় পাট চাষ হয়েছে প্রায় ২০০ হেক্টর জমিতে। প্রদর্শনীর ক্ষেত ছিল ১০টি। উপজেলার পূর্ব অঞ্চলের কুকুটিয়া, আটপাড়া, তন্তর, পাটাভোগ, বীরতারা ইউনিয়নের দুই ফসলির কিছু কিছু জমিতে এখনও পাট চাষ হচ্ছে।
উপজেলার নাগরভোগের মো. শুভ বলেন, পাটাভোগের বেজগাঁও দেড়কানি জমিতে (২১০ শতাংশ জমি) পাট চাষ করি। জমির পাশে হরপাড়া খালে পানি না থাকায় পাট জাগ দিতে ৭ কিলোমিটার দূরে কর্কটপাড়ার চকে নিচ্ছি। এখানে পানি থাকায় পাট জাগ দিচ্ছি। এতো খাটা খাটোনী ও অতিরিক্ত খরচ করে পাট চাষে কোন লাভের লক্ষণ দেখছি না।
বীরতারার আমির হোসেন বলেন, এলাকায় পাটের কোন পাইকার আসছে না। অর্থের জোগান দিতে শুক্রবার সকালে পার্শ্ববর্তী সিরাজদিখান উপজেলার তালতলা বাজারে গিয়ে পাট বিক্রি করি।
প্রতি মণ পাট বিক্রি করা হয় ১৯৫০ টাকা করে। এতে ব্যয় খরচ উঠে আসবে না। পাটের বাজার মূল্য বৃদ্ধি না হলে লোকসানের মুখে পরবেন স্থানীয় পাট চাষীরা।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT