1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

এল ক্লাসিকোয় শেষ হাসি হাসবেন কে?

  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৮১ Time View

বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে লা লিগার মহারণে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও বার্সা। লড়াইটা দুদলের দুই মহাতারকা কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালেরও।নয় ম্যাচ শেষে দ্বিতীয স্থানে থাকা বার্সার (২২) চেয়ে দুই পয়েন্টে এগিয়ে শীর্ষে রিয়াল (২৪)। আজ জিতলে লা লিগার শিরোপা রেসে পাঁচ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবেন এমবাপ্পেরা। অন্যদিকে ইয়ামালরা জিতলে শীর্ষস্থান হারাবে রিয়াল। গত মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোল করেছিলেন রিয়ালের ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। অন্যদিকে সবচেয়ে বেশি গোল বানিয়ে দিয়েছিলেন বার্সার স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল। এ মৌসুমে চোট নিয়ে লম্বা সময় মাঠের বাইরে থাকলেও এল ক্লাসিকোয় বার্সার তুরুপের তাস হতে পারেন ইয়ামাল। চোটের কারণে রাফিনিয়া ও রবার্ট লেওয়ানডোস্কি ছিটকে যাওয়ায় ১৮ বছর বয়সি এই তরুণ তারকাকে ঘিরে রণকৌশল সাজাচ্ছেন কোচ হান্সি ফ্লিক।এ মৌসুমে বার্সা ‘দশে মিলে করি কাজ’ নীতি অনুসরণ করলেও রিয়াল উড়ছে এমবাপ্পের ডানায় ভর করে। দলের মোট গোলের ৫৪ শতাংশ (১৫টি) এমবাপ্পে একাই করেছেন। লিগে দলের ২০ গোলের ১০টি তার। এক বছর আগে বার্নাব্যুতে নিজের প্রথম ক্লাসিকোয় বার্সার হাই ডিফেন্সের ফাঁদে পড়ে দলের ৪-০ গোলের অসহায় হার দেখেছিলেন এমবাপ্পে। পরে বার্সার মাঠে ফিরতি ম্যাচে তার হ্যাটট্রিকের পরও রিয়াল হারে ৪-৩ গোলে। কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও ইয়ামালের বার্সার কাছে হেরেছিল এমবাপ্পের রিয়াল। এবার নতুন গল্প লিখতে চান এমবাপ্পে। তিনি ব্যর্থ হলে লিগের ক্লাসিকোয় জয়ের সংখ্যায় রিয়ালকে (১০৫) ধরে ফেলবে বার্সা (১০৪)।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT