1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, নভেম্বরে তফসিল, জানুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন

  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ Time View

নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, নির্বাচন অনুষ্ঠিত হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। কোন দল নির্বাচনে এলো বা এলো না সেটা দেখার সময় কমিশনের নেই, যথাসময়ে নির্বাচনি প্রক্রিয়া করবে কমিশন।

মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলা অডিটোরিয়ামে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিসা নীতির বিষয়ে নির্বাচন কমিশনের কোনো বক্তব্য নেই বলে সাফ জানান আনিসুর রহমান। বলেন, এটা সরকারের বিষয়, এ বিষয়ে সরকার বুঝবে।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। গত নির্বাচনে আগের দিন ব্যালট বাক্স কেন্দ্রে পাঠানোর কারণে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল, সে বিবেচনায় স্বচ্ছ ভোট গ্রহণের স্বার্থে কিছু দুর্গম এলাকাব্যতীত ভোটের দিন সকালে ব্যালট বাক্সগুলো ভোটকেন্দ্রে পাঠানো হবে।

সংলাপ সম্পর্কে তিনি বলেন, কয়েক মাস আগে বিএনপিকে নির্বাচনের বিষয়ে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু বিএনপি সাড়া দেয়নি। তবে আলোচনার সুযোগ রয়েছে; বিএনপি চাইলে যেকোনো সময় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে পারে।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (গ্রেট-১) একেএম হুমায়ুন কবির, আইডিইএ বিভাগের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT