শ্রীনগরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রেহেনা আক্তার (৪০) নামক এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শ্রীনগর থানার পুলিশ উপজেলার পশ্চিম বাঘড়া এলাকা থেকে এ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। মৃত রেহেনা আক্তার পশ্চিম বাঘড়া গ্রামের সৌদি আরব প্রবাসী আবুল হোসেনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী। এলাকাবাসী জানান, সোমবার ভোরে রেহেনা আক্তারের লাশ স্বামীর বাড়ির নিজ ঘরের সামনে একটি বড়ইগাছের ডালে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। শ্রীনগর থানা ওসি আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Leave a Reply