দোহার (ঢাকা) প্রতিনিধি: মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হায়দার আলী হিরু। রবিবার রাতে দোহার ঘাটা যুব সমাজের উদ্যোগে আঞ্চলিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি আরও বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খন্দকার আবু আশফাককে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে।
ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান সুরুজ মৃধা, দোহার পৌরসভা কৃষক দলের সভাপতি মো. ফারুক পত্তনদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল আউয়াল মেম্বার, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হাকিম মোল্লা, দোহার উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি মাহমুদা সুলতানা রুবিনা, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম শাহজাহান, সাধারণ সম্পাদক আব্দুল মতিন চোকদার, জয়পাড়া কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. সম্রাট সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলার সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী জায়েদ হোসাইন শাহিন। খেলার সঞ্চালনা করেন দোহার পৌরসভা যুবদলের যুগ্ম আহব্বায়ক শফি উদ্দিন শিকদার শাফিল।
ফাইনাল খেলায় দোহার ঘাটা ইয়াং স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দোহার রিপ স্টার।
Leave a Reply