1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

ঢাকা জেলা আ.লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৫৩ Time View
ঢাকা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা জেলা আওয়ামী লীগের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী জনাব ডাক্তার এনামুর রহমান এমপি।
জাতীয় কমিটির সদস্য জনাব আব্দুল বাতেন মিয়া।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ এমপি ও সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।
পরিচয় পর্ব শেষে আগামী জাতীয় নির্বাচন নিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ,ঢাকা ১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান । এসময় তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের কাছে এই সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে।
 সালমান এফ রহমান আরো বলেন, বিদেশীরা কি বলল সেটা বিষয় না, এ দেশের মানুষই নির্ধারণ করবে কারা ক্ষমতায় থাকবে । বিভিন্ন দেশ একটি সুষ্ঠু স্বচ্ছ ভোটের কথা বলেছে, আওয়ামী লীগ ও তাই চায়। সালমান এফ রহমান বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে। সেই লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা । এডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি  অরাজকতার পায়তারা করলেও বাংলাদেশের মানুষ তা মেনে নিবে না। শেখ হাসিনার প্রতি দেশের মানুষের আস্থা আছে । এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT